Dhaka ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

মেসির ছবি সরানো নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 128

চট্টগ্রামের লোহাগাড়ায় লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি নিয়ে একটি ব্যানারকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, আবুল কাশেম, তৌহিদ, জিসান ও বশির উদ্দিন। তারা সবাই স্থানীয় বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা বিভিন্ন ব্যানার ও পতাকা টানানো হয়। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। এতে আপত্তি জানিয়ে আর্জেন্টিনা সমর্থকেরা ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি করেন। তবে তা না করায় গত রবিবার রাতে তারা ব্যানারটি নামিয়ে ফেলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গত সোমবার দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে চারজন আহত হন। রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিরোধের অবসান ঘটে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ব্যানারকে কেন্দ্র করে হাতাহাতির খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। স্থানীয়ভাবে বিষয়টির সমাধান হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেসির ছবি সরানো নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

প্রকাশের সময় : ০৬:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬