শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সে ভিডিও দেয়নি, আমিও দিতে পারিনি: তানজিন তিশা অভিষেক, গোল, হ্যাটট্রিক, অধিনায়কত্ব—পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আপনার কতটা জানা? ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী গভীর সমুদ্রে বিশাল পাথর ফেলছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস, কেন… আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চোয়াল ভাঙার পর মাস্ক পরে অনুশীলনে ফিরলেন এমিলিয়ানো ‘চিকিৎসক পর্যন্ত মানা করে দিয়েছেন, আর ঝগড়াটে চরিত্র করা যাবে না’ হোলন আইকিউ ২০২৩: শীর্ষ ১০০ এডটেক স্টার্টআপের ৭টি বাংলাদেশি টেস্ট ক্রিকেট ছেড়েই দিলেন শামি

পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা ইরান-ইসরায়েলের: রিপোর্ট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 101

পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ইরানে হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর তেহরানও একই ঘোষণা দেয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল।

ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশনের বরাতে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের অনুরোধের পর ইরানে পরিচালিত হামলা আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং সিদ্ধান্তটি কৌশলগত বিবেচনায় নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

একই প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, যদি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি শহরগুলোতে হামলা অব্যাহত রাখে, তাহলে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে পাল্টা আঘাত হানবে।

অন্যদিকে, ইরানও ইসরায়েলে হামলা স্থগিতের ঘোষণা দিয়ে বলেছে, লেবাননে হামলা অবশ্যই বন্ধ করতে হবে।

প্রতিবেদনে উল্লেখিত দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল-জাজিরা। ইসরায়েল সরকার বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা ইরান-ইসরায়েলের: রিপোর্ট

প্রকাশের সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬