Dhaka ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ী জবি ঝিনাইদহ জেলাকে নিরাপদ ও অপরাধমুক্ত হিসেবে গড়ে তোলা হবে : নবাগত পুলিশ সুপার ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু : পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেফতার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শাহজালালের মাজারের দানবাক্সে হাত দিয়েই প্রত্যাহার হলেন ডিসি সারওয়ার? সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোক কালুখালী বিএনপি নেতা তোতা’র পিতার ইন্তেকাল

মহাকাশে ‘মৃত’ গ্রহের খোঁজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 37

মহাকাশে একটি ‘মৃত’ গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। গ্রহটির নাম এলএইচএস ৩৮৪৪বি (LHS 3844b)। এটি পৃথিবী থেকে প্রায় ৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং একটি লালচে বামন নক্ষত্রকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে।

গবেষণায় দেখা গেছে, গ্রহটি আকারে পৃথিবীর চেয়ে প্রায় ৩০ শতাংশ বড়। তবে এর কোনো বায়ুমণ্ডল নেই। প্রচণ্ড নাক্ষত্রিক বিকিরণ ও তাপের কারণে গ্রহটির বায়ুমণ্ডল সম্পূর্ণ বিলীন হয়ে গেছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। বর্তমানে এটি একটি শুষ্ক, পাথুরে ও নিষ্ক্রিয় গ্রহে পরিণত হয়েছে।

বিজ্ঞানীদের মতে, গ্রহটি মাত্র ১১ ঘণ্টায় তার নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে। নক্ষত্রের এত কাছে অবস্থানের কারণে এর এক পাশ সবসময় আলোয় থাকে, অন্য পাশ থাকে চিরস্থায়ী অন্ধকারে। আলোকিত অংশের তাপমাত্রা ১ হাজার কেলভিন পর্যন্ত পৌঁছাতে পারে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জানিয়েছেন, গ্রহটির পৃষ্ঠতল ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত হতে পারে, যা আগ্নেয় লাভা জমাট বেঁধে তৈরি হয়। তবে সেখানে সক্রিয় আগ্নেয়গিরি বা টেকটোনিক কার্যকলাপের কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

গবেষকদের একাংশের মতে, এলএইচএস ৩৮৪৪বি একটি মৃত ও ক্ষয়প্রাপ্ত গ্রহ, যা দীর্ঘদিন ধরে তেজস্ক্রিয়তা ও উল্কাপিণ্ডের আঘাতে জর্জরিত। গ্রহটিকে সুরক্ষা দেওয়ার মতো কোনো বায়ুমণ্ডলও অবশিষ্ট নেই।

বিজ্ঞানীরা আরও তথ্য সংগ্রহের মাধ্যমে গ্রহটির প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। তাদের আশা, ভবিষ্যৎ গবেষণা এই রহস্যময় গ্রহ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহাকাশে ‘মৃত’ গ্রহের খোঁজ

প্রকাশের সময় : ০৯:৩২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬