Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতাকে জুতা পেটার ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / 16

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতা দিয়ে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য ছিলেন।

শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে মারধর করছেন। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

জানা গেছে, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। অভিযোগ রয়েছে, প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে তিনি মোবাইল ফোনে অশালীন কথা বলেন এবং আপত্তিকর বার্তা পাঠান। তার এমন আচরণে ভুক্তভোগীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রেখে জুতা দিয়ে মারধর করেন। এ সময় তিনি নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন বলে জানা গেছে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, আলী আজম সাব্বির একাধিক নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতা দিয়ে মারধর করেন। পরে তিনি নিজের দোষ স্বীকার করে একটি লিখিত অঙ্গীকারনামা দেন। অফিস খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগ সামনে আসার পরপরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার বক্তব্য জানার জন্য তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনসিপি নেতাকে জুতা পেটার ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

প্রকাশের সময় : ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬