Dhaka ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 11

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও নয়জন নারী।

মঙ্গলবার হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

নিহতরা হলেন, শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জের মো. আফরান আলী, অপরজন কাজীপুর সিরাজগঞ্জের মো. আবদুর রহমান ও রায়পুরা নরসিংদীর মো. হারুন-উর রশীদ। তারা তিনজনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

চলতি বছর ৭৯,১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৌদিতে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

প্রকাশের সময় : ০১:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬