Dhaka ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত রামিসার বাবা ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এমটি ফসিল পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত তিনটি ইনজেকশন দিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ইলন মাস্কের পেছনে ‘ছদ্মবেশে’ চীনা নারী জেনারেল, আতিথেয়তার আড়ালে গুপ্তচরবৃত্তির অভিযোগ শিশুকে লিচু খেতে দেওয়ার সময় সতর্ক থাকুন বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা দীর্ঘ করা: শাকিব খান বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার হাম ও উপসর্গে এ পর্যন্ত মৃত্যু ৪৯৯, ঢাকায় সর্বোচ্চ ২১০

দানবাক্স চুরির অভিযোগে ভাইরাল সিদ্দিককে ঘিরে উত্তেজনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 20

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কনটেন্ট নির্মাতা ‘ভাইরাল সিদ্দিক’-কে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, মসজিদের দানবাক্স চুরির সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন তিনি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সিদ্দিকের মোটরসাইকেলে বাঁধা একটি ব্যাগ তল্লাশি করছেন। একপর্যায়ে ওই ব্যাগ থেকে একটি দানবাক্স উদ্ধার করা হয়। দানবাক্সটির গায়ে ‘নিউ নেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের দানবক্স’ লেখা ছিল।

ভিডিওতে আরও দেখা যায়, উপস্থিত লোকজনের সামনে সিদ্দিক ক্ষমা চাইছেন এবং ভিডিও ধারণ না করার অনুরোধ করছেন। তবে ক্ষুব্ধ জনতা ব্যাগের ভেতর থাকা টাকা বের করে ভিডিওতে দেখান। এ সময় কয়েকজনকে তাকে উদ্দেশ করে নানা মন্তব্য করতে শোনা যায়।

ভিডিওর শেষের দিকে উপস্থিত কয়েকজন দাবি করেন, সিদ্দিক একাধিক বিয়ে করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিপুল অর্থ আয় করেন। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, বিভিন্ন সময় নানা ধরনের বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হন ভাইরাল সিদ্দিক। অতীতেও একাধিক ঘটনায় তাকে নিয়ে সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দানবাক্স চুরির অভিযোগে ভাইরাল সিদ্দিককে ঘিরে উত্তেজনা

প্রকাশের সময় : ০৫:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬