Dhaka ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে

হজের খুতবা দেবেন শায়খ আলী হুজাইফি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 79

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আরাফা দিবসের খুতবা প্রদানের জন্য মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল হুজাইফি-কে নিয়োগ দেওয়া হয়েছে।

সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করেন।

সৌদি রাজকীয় আদালতের ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জিলহজ ঐতিহাসিক মসজিদে নামিরাহ থেকে হজের মূল খুতবা প্রদান করবেন শায়খ হুজাইফি। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এ খুতবা সরাসরি শুনতে পারবেন।

হজের প্রধান রোকন হিসেবে ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মহানবী মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে মসজিদে নামিরাহ থেকে এই খুতবা প্রদান করা হয়। খুতবা শেষে হাজিরা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত দোয়া ও মোনাজাতে মশগুল থাকেন।

বিশ্বজুড়ে সুমিষ্ট ও ধীরস্থির কোরআন তেলাওয়াতের জন্য সুপরিচিত শায়খ আলী হুজাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশের আল-কারন আল-মুস্তাকিম এলাকায় জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইন বা শরিয়াহ বিষয়ে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন।

১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববী-এর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া ১৯৮১ সালের রমজানে মসজিদুল হারাম-এ তারাবির নামাজে ইমামতি করেন তিনি। ১৯৮৭ সালে ঐতিহাসিক কুবা মসজিদ-এর ইমাম ও খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রতি বছরের মতো এবারও আরাফার ঐতিহাসিক এ খুতবা বাংলাসহ বিশ্বের বিভিন্ন ভাষায় সরাসরি অনুবাদ ও সম্প্রচার করা হবে। মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমসাময়িক বিষয়ে ইসলামের দিকনির্দেশনা এ খুতবায় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হজের খুতবা দেবেন শায়খ আলী হুজাইফি

প্রকাশের সময় : ০৪:০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬