Dhaka ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী

মাদক সংশ্লিষ্টতায় জড়িত প্রমাণিত হলে ছাড় নয়: আইজিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 103

পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা এবং জনআস্থা ধরে রাখার বিষয়ে বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাদকবিরোধী অবস্থানকে আরও কঠোর করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, মাদক দেশের যুব সমাজ ও ভবিষ্যতের জন্য বড় হুমকি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে। তবে কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইজিপি আরও বলেন, ইতোমধ্যে মাদক সংশ্লিষ্টতায় জড়িত কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে বাহিনীর অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি বলেন, পুরস্কারপ্রাপ্ত সদস্যদের অর্জন কেবল স্বীকৃতি নয়, বরং এটি দায়িত্ববোধ, পেশাদারত্ব ও নেতৃত্বের প্রতিফলন।

সব সদস্যকে দেশের কল্যাণে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, এসব অর্জন ভবিষ্যতে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদক সংশ্লিষ্টতায় জড়িত প্রমাণিত হলে ছাড় নয়: আইজিপি

প্রকাশের সময় : ০৩:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬