Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

লিমন-বৃষ্টির পরিবার ন্যায়বিচার পাবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 175

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে থাকবে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের লক্ষ্যে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে- যাতে এ হত্যার সুষ্ঠু তদন্ত হয়, সুষ্ঠু বিচার হয়। সরকারের পক্ষ থেকে সব ধরণের পদক্ষেপ নেয়া হচ্ছে। আশা করছি নিহত লিমন-বৃষ্টির পরিবার ন্যায়বিচার পাবেন।

সোমবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের মরদেহ হস্তান্তর করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, লিমনের পর নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আনার প্রক্রিয়াও চলছে।

এদিন সকাল ৮টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে অবতরণ করে।

মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে প্রবেশ করার সময় তার মামা জানান, লিমনের মরদেহ নেয়া হবে জামালপুরে গ্রামের বাড়িতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লিমন-বৃষ্টির পরিবার ন্যায়বিচার পাবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ১২:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬