Dhaka ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ই-ট্রাফিক : আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 11

ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৩ মে) ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধে সংশ্লিষ্ট মালিক বা চালক হাজির না হলে পরবর্তী ধাপে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির কার্যক্রম নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন সড়কে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্টদের ঠিকানায় নোটিশ পাঠানো হচ্ছে।

নোটিশ পাওয়ার পর মালিক বা চালকদের ডিএমপি সদর দপ্তর বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে হবে। হাজিরা না দিলে আইনগত প্রক্রিয়ায় সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

ডিএমপি আরও জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংগুলোতে এআই প্রযুক্তিসম্পন্ন উন্নত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লাল বাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিংসহ বিভিন্ন ট্রাফিক অপরাধ শনাক্ত করে ডিজিটাল মামলা করা হচ্ছে।

এ ছাড়া, সিসি ক্যামেরার মামলার নামে কোনো ধরনের অননুমোদিত আর্থিক লেনদেন বা তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। কেউ প্রতারণার চেষ্টা করলে নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ই-ট্রাফিক : আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

প্রকাশের সময় : ০৫:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬