Dhaka ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহান মে দিবস আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 18

আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শিল্প, কৃষি ও নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, শ্রমিকের অধিকার নিশ্চিত, মালিক-শ্রমিক সুসম্পর্ক এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত ও শ্রমিকবান্ধব রাষ্ট্র হিসেবে বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত মজুরি পর্যালোচনার মাধ্যমে ন্যায্য মজুরি এবং নারী-পুরুষ সমান মজুরি নিশ্চিত করার বিষয়ে সরকার কাজ করছে। এছাড়া প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, ঢাকায় মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা আট ঘণ্টা কর্মদিবসসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। সেই আন্দোলনে পুলিশের গুলিতে শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস সূচিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহান মে দিবস আজ

প্রকাশের সময় : ১১:২১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬