রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল পবিপ্রবির এএনএসভিএম অনুষদে ভিএএসএ-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত ১ কোটি টাকার বিলাসবহুল কামরায় কেটি পেরি ও জাস্টিন ট্রুডো, ভাইরাল ছবি ১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খান রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুবিধা আনল এক্স আকাশের হেলমেলেটে জোড়া আঘাত, ভারতের প্রথম কনকাশন বদলি প্রসিধ ‘নারীদের খেলাধুলায় বড় বাধা মানসিকতা’ মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল

জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 170

রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেখায় পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন লাভের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে একই মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ। পরবর্তীতে বিকেলের দিকে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, কারণ তিনি তার দেড় মাস বয়সী কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কারাগারে গিয়েছিলেন। পরে রাতে অন্য বিচারকের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হলে আদালত মানবিক দিক বিবেচনা করে তার জামিন মঞ্জুর করেন।

গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল চানখাঁরপুল এলাকায় গুলিবিদ্ধ হন। ২৩ জুলাই সন্ধ্যায় আসামি শিল্পীর নির্দেশে ১২০-১৩০ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র, পিস্তল ও বোমা নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাসায় হামলা চালায়।

ওই হামলায় বাসার আসবাবপত্র ও ইলেকট্রনিকস সামগ্রী ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়। এছাড়া ৩ লাখ টাকার মালামাল লুট করা হয়।ভুক্তভোগীর বাসার সামনে বোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং শিক্ষার্থীর বাবা মো. সোহেল রানাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়।

কারাগারে যাওয়ার আগে আদালত প্রাঙ্গণে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। দেড় মাস বয়সী শিশুসন্তানকে বুকে জড়িয়ে শিল্পী বেগমকে কাঁদতে দেখা যায়। আদালত বারান্দার বেঞ্চে বসেই তিনি সন্তানকে দুধ খাওয়ান। সে সময় তিনি অভিযোগ করেছিলেন যে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শিশুসন্তানসহ তাকে কারাগারে পাঠানো হচ্ছে। অবশেষে রাতে জামিন পাওয়ায় তিনি কারাগার থেকে মুক্তি পাওয়ার সুযোগ পাচ্ছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী

প্রকাশের সময় : ০৮:৪১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬