Dhaka ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড ভাঙলেন চাষি রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজবাড়ীতে রাইটার্স ক্লাব উদ্বোধন, বাংলা ভাষার চর্চা বাড়ানোর আহ্বান

বিদেশি বিড়াল না কিনে দেশি বিড়াল পালুন

নূর হাসান নাহিদ
  • প্রকাশের সময় : ১০:৩৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 196

বিদেশি বিড়াল না কিনে দেশি বিড়াল পালুন। বিশেষ করে যদি গ্রামে থাকেন। এরা আপনাকে মানসিক প্রশান্তি দেয়ার পাশাপাশি উপকারও করবে।

একে তো বাড়ির ইঁদুর দূর করবে। ফলে সাপ আসার ঝুঁকি কমে যাবে। কোনভাবে সাপ চলে এলেও আগে বিড়ালের নজরে পরার সম্ভাবনা বেশি থাকে। এতে আপনি আগাম সতর্কবার্তা পেয়ে যাবেন।

তাছাড়াও দেশি বিড়ালের ইমিউনিটি ভালো থাকায় অসুস্থ কম হয়, পরিচর্যাও কম লাগে। খাবারের ক্ষেত্রেও সহজে মানিয়ে নিতে পারে।

সবচেয়ে বড় কথা- আমাদের দেশি বিড়ালগুলো আশ্রয়ের অভাবে, অনাহারে, আঘাত নিয়ে জীবন পার করে। যদি তার মধ্যে থেকে একটারও দায়িত্ব আপনি নেন, তাহলে অন্তত একটা বিড়াল একটু ভালো জীবন পেলো।

অল্প সময়ের জন্য ওরা দুনিয়াতে আসে। যদি আপনার কারণে ওদের স্বল্প জীবনটা ভালো কাটে, আল্লাহ নিশ্চয় তার উত্তম প্রতিদান দিবেন।

লেখক: বন্যপ্রাণী উদ্ধারকর্মী
(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিদেশি বিড়াল না কিনে দেশি বিড়াল পালুন

প্রকাশের সময় : ১০:৩৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬