Dhaka ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কারা রাজাকার ছিল, তা বলে কাউকে কষ্ট দিতে চাই না : জয়নুল আবদীন ফারুক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 43

জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক বলেছেন, বিজয় দিবসের আগে কারা শান্তিবাহিনীর সদস্য ছিল, কারা রাজাকার ছিল বা কারা বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল—এসব বিষয় উল্লেখ করে তিনি কারও মনে কষ্ট দিতে চান না।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তিনি শুধু মনে করিয়ে দিতে চান—জুলাই-আগস্ট দেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এ আন্দোলন-সংগ্রাম করেছে, তাদের পাশাপাশি নিজেদের আত্মত্যাগও রয়েছে, তাই বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সংসদ নেতা শপথের আগে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিছু পরিকল্পনার কথা বলেছিলেন। তাই যারা জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চান, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে এক ধরনের বক্তব্য দিয়ে পরে ভিন্ন কথা বলা উচিত নয়। অতীতে বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘটনাও দেশ দেখেছে।

তিনি বলেন, পুরোনো বিষয় টেনে কাউকে কষ্ট দিতে চান না, তবে জুলাই-আগস্টের চেতনা সর্বোচ্চ সম্মানের। এ সংগ্রামে অংশগ্রহণকারীদের পাশাপাশি অন্যদের অবদানও খাটো করে দেখার সুযোগ নেই।

সবশেষে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হলে বিভ্রান্তি নয়, ঐক্যই হওয়া উচিত প্রধান লক্ষ্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কারা রাজাকার ছিল, তা বলে কাউকে কষ্ট দিতে চাই না : জয়নুল আবদীন ফারুক

প্রকাশের সময় : ১০:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬