Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন : আইনমন্ত্রী কালীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ শিপের স্প্যানিশ নাগরিকের শরীরে সংক্রমণ শনাক্ত জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে : স্পিকার ফরিদপুরে দুই দিন আগেই ভক্তদের নিয়ে ঈদের নামাজ পড়লেন পীর বলিউডে নিষিদ্ধ রণবীর সিং! সৎ সাহস থাকলে শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে বিদ্যুৎ অফিস কর্মকর্তার চেয়ারে জামায়াতের এমপি, পাখা দিয়ে বাতাস কর্মচারীর

বাউল গান ও মাজার সংস্কৃতিতে বাধা মেনে নেওয়া হবে না : রুমিন ফারহানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 66

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর উপজেলার দুই ইউনিয়ন) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে। পাশাপাশি বাউল গান ও মাজার সংস্কৃতিতে বাধা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, আমি যতদিন এই এলাকার দায়িত্বে থাকবে, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।

গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্বরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের আয়োজন করে আবদুল কাদির শাহ পাঠাগার। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের উপদেষ্টা আতাউর রহমান বাবুল।

রুমিন ফারহানা এমপি বলেন, গত ১৮ মাস অর্ন্তবর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখেছি, কিভাবে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেয়া হয়েছে। বাউল গান যারা করে, তাদের হেনস্তা করে জেলে দেওয়া হয়েছে- আমরা এগুলো দেখেছি।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি জানি না, আর কোনো রাজনীতিবিদ প্রতিবাদ করেছে কি না। তবে আমি সংখ্যা ধরে ধরে প্রতিটা মাজার ভাঙার প্রতিবাদ করেছি। ঈদুল ফিতরের একদিন পরেও সিলেটে এরকম বাউল গানের আসরে ভাঙচুর করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি যতদিন এই এলাকার দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।

তিনি আরও জানান, বাংলাদেশের সৃষ্টি ও সংস্কৃতি লালন-পালন করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আমাদের কৃষ্টি-সংস্কৃতি নতুন প্রজন্মকে জানানোর দায়িত্বও আমাদের। যারা বাউল গান ও মাজারের সাথে যুক্ত তারা কিন্তু আমাদের সংস্কৃতির একটি অংশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাউল গান ও মাজার সংস্কৃতিতে বাধা মেনে নেওয়া হবে না : রুমিন ফারহানা

প্রকাশের সময় : ০৫:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬