Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন : আইনমন্ত্রী কালীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ শিপের স্প্যানিশ নাগরিকের শরীরে সংক্রমণ শনাক্ত জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে : স্পিকার ফরিদপুরে দুই দিন আগেই ভক্তদের নিয়ে ঈদের নামাজ পড়লেন পীর বলিউডে নিষিদ্ধ রণবীর সিং! সৎ সাহস থাকলে শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে বিদ্যুৎ অফিস কর্মকর্তার চেয়ারে জামায়াতের এমপি, পাখা দিয়ে বাতাস কর্মচারীর

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 71

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে-

১. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ (বৃহস্পতিবার) ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

২. ২৬ মার্চ ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে।

৩. জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতা ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ঐদিনই মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।

৪. আগামী ২৫ মার্চ (বুধবার) দুপুর ২টা ৩০ মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় নেতাসহ দেশবরেণ্য ব্যক্তিরা আলোচনা সভায় বক্তব্য রাখবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশের সময় : ০৩:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬