Dhaka ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 143

দীর্ঘ ১৯ বছর পর ৩৩০ পুলিশ কর্মকর্তা সরকারি চাকরিতে ফিরে যাচ্ছেন। ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের আদেশ সরকার প্রত্যাহার করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে সোমবার (১৬ মার্চ) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাইকৃত ১২৩ সার্জেন্ট এবং ২০৭ সাব-ইন্সপেক্টরের নিয়োগ ২০০৭ সালে বাতিল করা হয়েছিল। দীর্ঘদিন পর সেই আদেশ প্রত্যাহার করে সংশ্লিষ্টদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে।

নিয়োগপ্রাপ্তরা নির্ধারিত শর্তে চাকরিতে যোগ দিতে পারবেন। ২০০৭ সালে নিয়োগ বাতিল না হলে যে তারিখে তারা যোগদান করতেন, সেই তারিখ থেকেই তাদের জ্যেষ্ঠতা (সিনিয়রিটি) নির্ধারণ করা হবে। তবে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না।

মৌলিক প্রশিক্ষণকাল হবে ছয় মাস এবং শিক্ষানবিশকাল সর্বোচ্চ দুই বছর। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী ব্যাচের গ্রেডেশন তালিকা নির্ধারণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা

প্রকাশের সময় : ১২:৩৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬