Dhaka ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন : সড়কমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 146

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো নজির গত সাত দিনে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১৬ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি বলেন, পরিবহন মালিকরা তাদের ইচ্ছাতেই অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছেন। যাত্রী আকৃষ্ট করতে কেউ কেউ সরকারি ভাড়া ৭০০ টাকা হলে ১০০ টাকা কমিয়ে ৬০০ টাকা নিচ্ছেন। আবার কেউ ২০ টাকা কমিয়ে ৬৮০ টাকা নিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া অতিক্রম করেছে—এমন কোনো নজির গত সাত দিনে পাওয়া যায়নি।

টার্মিনালের বাইরে বাস পার্কিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, যাত্রী ও বাসের সংখ্যা বেশি হওয়ায় সব বাসকে একসঙ্গে পার্কিংয়ের সুযোগ দেওয়া যাচ্ছে না। পর্যায়ক্রমে বাস ঢুকছে ও বের হচ্ছে। কিছুটা বিড়ম্বনা থাকলেও রাস্তার স্বাভাবিক চলাচল বজায় রেখে আগামী দুই–তিন দিনের মধ্যে পরিস্থিতি আরও ভালোভাবে ব্যবস্থাপনা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, নির্ধারিত টাকার চেয়ে এক টাকাও বেশি ভাড়া নেওয়ার সুযোগ নেই। এজন্য মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম এবং পুলিশের কন্ট্রোল রুম কাজ করছে। কোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি তেলের বিষয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কিছু ব্যবস্থাপনাগত বিষয় থাকতে পারে, তবে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং তেলের দাম বাড়ছে না।

তিনি আরও বলেন, ফিটনেসবিহীন কোনো গাড়ি সড়কে চলতে পারবে না। বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে।

সড়ক পরিবহন মন্ত্রী জানান, সরকারি অফিস ছুটির পর বিকেল বা সন্ধ্যার দিকে যাত্রী চাপ বাড়তে পারে। সেই চাপ মোকাবিলায় পর্যাপ্ত বাস রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে, যাতে মানুষ স্বস্তির ও নিরাপদ ঈদযাত্রা করতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন : সড়কমন্ত্রী

প্রকাশের সময় : ১২:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬