রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চালক ঘুমিয়ে পড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে এসএমই হবে উৎপাদন ও রফতানির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী আজকের ই-পেপার (২২ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০০ ছাড়িয়ে ভারতের যত রেকর্ড সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী ইরানি ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পেস অলরাউন্ডার নেই, সহজ সমাধানও নেই

পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিলেন এরদোয়ান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 154

ইরানি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

তিনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তুরস্ক তা কোনোভাবেই ক্ষমা করবে না এবং প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুইবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। প্রথমবার ৪ মার্চ এবং দ্বিতীয়বার ৯ মার্চ। দুইবারই সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী।

সোমবার অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর পেজেশকিয়ানকে টেলিফোন করেন এরদোয়ান। ফোনালাপে তিনি বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে এই যুদ্ধে কোনো পক্ষ না হওয়া সত্ত্বেও তুরস্ক ক্ষয়ক্ষতির ঝুঁকিতে পড়ছে।

প্রতিবেশী দেশগুলোর ওপর হামলাকে বেআইনি হস্তক্ষেপ উল্লেখ করে এরদোয়ান বলেন, বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোতে হামলা চালিয়ে কারও কোনো স্বার্থ অর্জন হবে না এবং আঙ্কারা কখনও এ ধরনের কার্যক্রম অনুমোদন করবে না। তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি এ ধরনের হামলা আবার ঘটে, তাহলে দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

এর জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পেজেশকিয়ানকে সতর্কবার্তা দিলেন এরদোয়ান

প্রকাশের সময় : ১০:৫০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬