শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 165

আসামের কার্বি আংলং জেলায় ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় দেশটির বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহত দুই পাইলট হলেন- স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর।

বিমানবাহিনী জানায়, রাশিয়ার তৈরি সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। আসামের যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ হারানোর পর অনুসন্ধান শুরু হয়। পরে ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার দুর্গম এলাকায় বিমানটি বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়।

জানা যায়, যুদ্ধবিমানটি একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে তারা পাহাড় থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তারা আগুনের একটি গোলাও লক্ষ্য করেন।

এই দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমানবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে দৃঢ়ভাবে থাকবে আইএএফ।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং “মর্মান্তিক” দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

এর আগে, ২০২৪ সালের জুন মাসে মহারাষ্ট্রের নাসিকে একটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ২০২৩ সালের জানুয়ারিতে মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর একটি সুখোই-৩০ জেট বিধ্বস্ত হয়।

উল্লেখ্য, সুখোই এসইউ–৩০ এমকেআই একটি দুই আসনের, বহুমুখী ও দীর্ঘপাল্লার যুদ্ধবিমান। রাশিয়ার বিমান নির্মাতা প্রতিষ্ঠান সুখোই এটি তৈরি করেছে। বর্তমানে ভারতীয় রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) লাইসেন্সের অধীনে এই বিমান তৈরি হচ্ছে।

সূত্র : এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

প্রকাশের সময় : ০৪:৩১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬