Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 148

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমান।

তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, তিনি বিএনপির সংসদ সদস্যদের একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।”

সাংসদদের রুদ্ধদ্বার এই কর্মশালার উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারেক রহমান স্বাগত বক্তব্য দেন।

কর্মশালায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

বিএনপির নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি অভিজ্ঞ সাংসদরা তাদের অভিজ্ঞতা নতুনদের সঙ্গে ভাগ করে নেবেন। সরকার ও সরকারি দলের কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।

আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।

এই অধিবেশনকে সামনে রেখে বিএনপি তাদের সাংসদদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সাংসদরা কর্মশালায় সংসদকে কার্যকর করতে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা দেবেন।

দুই দিনের এই কর্মশালার প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশের সাংসদরা অংশগ্রহণ করবেন। পরদিন শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সাংসদরা এবং বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা অংশ নেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে এসেছেন। ফলে নতুন সংসদ সদস্যদের অনেকেরই সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা নেই।
বিএনপির এক সিনিয়র নেতা জানান, কর্মশালায় কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, কীভাবে বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজ নিজ এলাকার সমস্যা সংসদে কীভাবে তুলে ধরতে হয়, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পায় এবং সংসদ অধিবেশনে সাংসদদের উপস্থিতি নিশ্চিত করার মতো বিষয়গুলোতে দলীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি

প্রকাশের সময় : ০২:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬