Dhaka ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২ ঘণ্টা পর এনসিপির অবরুদ্ধ এমপিকে উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 134

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধের ২ ঘণ্টার পর এনসিপির সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিন উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে বিসিকের এক নম্বর গেটে একটি পোশাক কারখানার ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।

এদিন বিকেলে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে গিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে অবরুদ্ধ হন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এসময় বাইরে মোহাম্মদ হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নেন।

রাত ৮টার পর তাকে উদ্ধার করে চাষাঢ়ার দিকে নিয়ে যায় পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষের সঙ্গে কথা বলে এবং রাত ৮টার দিকে এমপিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ ঘণ্টা পর এনসিপির অবরুদ্ধ এমপিকে উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৫৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬