Dhaka ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
নির্বাচনের আগে নতুন মুদ্রানীতি ঘোষণা

নীতি সুদহার অপরিবর্তিত, বাড়ানো হয়েছে বিনিয়োগ লক্ষ্য

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 163

সরাসরি-বেসরকারি ঋণ প্রবৃদ্ধি বাড়িয়ে এবং নীতি সুদহার অপরিবর্তিত রেখে চলতি ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি–জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এটি অন্তর্বর্তী সরকার আমলের এবং বর্তমান গভর্নরের তৃতীয় মুদ্রানীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে কেন্দ্রীয় ব্যাংক বছরে দুইবার মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যদিও বর্তমানে মূল্যস্ফীতি রয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশে। সর্বশেষ ২০২৪ সালের ২২ অক্টোবর প্রধান নীতি সুদহার রেপো ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়, যা অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন মুদ্রানীতিতে আন্তঃব্যাংক ধার নেওয়ার ক্ষেত্রে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ দশমিক ৫০ শতাংশ অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৮ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। গভর্নর জানান, ব্যাংকগুলো যাতে বাংলাদেশ ব্যাংকে অর্থ জমা না রেখে বিনিয়োগে যায়, সে উদ্দেশ্যেই এসডিএফ কমানো হয়েছে এবং ভবিষ্যতে আরও কমানো হতে পারে।

নতুন ছয় মাসের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ১ শতাংশ। সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৬ শতাংশ। গত অর্থবছরে সরকারি ঋণের লক্ষ্য ২০ দশমিক ৫ শতাংশ থাকলেও ডিসেম্বর পর্যন্ত তা ছিল ২৮ দশমিক ৯ শতাংশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনের আগে নতুন মুদ্রানীতি ঘোষণা

নীতি সুদহার অপরিবর্তিত, বাড়ানো হয়েছে বিনিয়োগ লক্ষ্য

প্রকাশের সময় : ১২:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬