Dhaka ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের আগে ৯৬ ঘণ্টা : বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 228

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে মোবাইল ব্যাংকিং সেবায় সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী বিকাশ, রকেট ও নগদে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না এবং দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এই নির্দেশনা দিয়েছে। এটি সোমবার রাত ১২টা থেকে শুরু হয়ে ৯৬ ঘণ্টা (১২ ফেব্রুয়ারি রাত ১১:৫৯) পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়কালে অন্যান্য সব ধরনের পি-টু-পি লেনদেনও সাময়িকভাবে বন্ধ থাকবে।

মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিলের নিয়ম আগের মতো চলবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সব এমএফএস প্রোভাইডারকে লেনদেন পর্যবেক্ষণ ও সন্দেহজনক লেনদেন থানা কর্তৃপক্ষকে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোটের আগে ৯৬ ঘণ্টা : বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না

প্রকাশের সময় : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬