মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 197

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয় ডাম্প ট্রাকটি। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমরুল কায়েস দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা সবাই মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর এলাকার বাসিন্দা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫

প্রকাশের সময় : ১১:২৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬