মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ইউক্রেনে এক সপ্তাহের জন্য হামলা থামাচ্ছেন পুতিন : ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 175

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী এক সপ্তাহ ইউক্রেনে কোনো হামলা চালাবে না রুশ বাহিনী। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প।

বৃহস্পতিবার ওয়াশিংটনে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউক্রেনে তীব্র শীতের কারণে সাময়িকভাবে হামলা বন্ধ রাখতে তিনি পুতিনকে আহ্বান জানান এবং পুতিন তাতে সম্মত হন। তাদের মধ্যে এ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ইউক্রেনের এক সংসদ সদস্য দেশটির বিদ্যুৎ খাতে হামলা বন্ধে কিয়েভ ও মস্কোর মধ্যে সমঝোতার কথা বললেও রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, ইউক্রেনে বর্তমানে তীব্র শীত চলছে এবং রুশ বাহিনীর হামলায় দেশটির বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইউক্রেনে এক সপ্তাহের জন্য হামলা থামাচ্ছেন পুতিন : ট্রাম্প

প্রকাশের সময় : ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬