সিলে কালি বেশি লেগেছে কি না পরীক্ষা করতে বলল ইসি

- প্রকাশের সময় : ০৮:৪৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 179

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় মার্কিং সিলে কালি বেশি লেগেছে কি না, তা পরীক্ষা করে নিতে ভোটারদের পরামর্শ দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক নির্দেশনায় রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়টি প্রচারের জন্য জানায় সংস্থাটি।
ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের পাঠানো নির্দেশনায় বলা হয়, ব্যালট পেপারে চিহ্ন দেওয়ার আগে মার্কিং সিলে স্ট্যাম্প প্যাডের কালি বেশি লেগেছে কি না ভোটারকে পরীক্ষা করে নিতে পরামর্শ দিতে হবে। কালি বেশি থাকলে সহকারী প্রিজাইডিং অফিসারের সামনে রাখা সাদা বা অব্যবহৃত কাগজে আগে ছাপ দিয়ে কালির অবস্থা পরীক্ষা করে তারপর ব্যালট পেপারের নির্দিষ্ট স্থানে ছাপ দিতে বলা হয়েছে।
এ ছাড়া স্ট্যাম্প প্যাডে কালির অবস্থা নিয়মিতভাবে সহকারী প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারকে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
























