বাংলাদেশের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের আহ্বান সাবেক অধিনায়কের
- প্রকাশের সময় : ১১:১৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / 167
ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। ভেন্যু শ্রীলঙ্কায় সরানো না হলে বিশ্বকাপে অংশ নেবে না বলে আইসিসিকে জানিয়েছে বিসিবি। আইসিসির বোর্ড সভায় এ বিষয়ে ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ছিল কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে আইসিসি।
এই প্রেক্ষাপটে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বাংলাদেশকে সমর্থন জানিয়ে নিজের দেশকেও বিশ্বকাপ বয়কটের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে তা সঠিক এবং পাকিস্তানের এখন বাংলাদেশের পাশে দাঁড়ানোর সুযোগ রয়েছে।
একটি ইউটিউব অনুষ্ঠানে রশিদ লতিফ আরও বলেন, পাকিস্তান যদি বাংলাদেশকে সমর্থন করে বিশ্বকাপ বয়কট করে, তাহলে টুর্নামেন্ট বড় সংকটে পড়বে।
ভারত–পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের আয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটাই উপযুক্ত সময়।






















