‘সাফে সবকিছু সাজানো হয়েছিল ভারতের কথা ভেবে’

- প্রকাশের সময় : ০৫:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 3

- সাফ চ্যাম্পিয়নশিপজুড়েই আলোচনায় ছিলেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি।
- সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালেও উঠতে পারেনি শ্রীলঙ্কা।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — সাফ চ্যাম্পিয়নশিপজুড়েই আলোচনায় ছিলেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। কখনো রেফারিং, কখনো টুর্নামেন্টের আয়োজন, আবার কখনো প্রতিযোগিতার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে গুনতে হয়েছে জরিমানাও। টুর্নামেন্ট শেষে গত পরশু কুয়েত থেকে মুঠোফোনে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সাফের বাণিজ্যিক স্বার্থ, ভারতের প্রভাব, দক্ষিণ এশিয়ার ফুটবলসহ আরও অনেক বিষয় নিয়েই কথা বলেছেন জহির উদ্দিনের সঙ্গে।
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালেও উঠতে পারেনি শ্রীলঙ্কা। দলের পারফরম্যান্সে আপনি কতটা সন্তুষ্ট?
আবদুল্লাহ আল মুতাইরি: আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। এত চোট ও এত সমস্যার মধ্যেও তারা শতভাগের বেশি দিয়েছে। ভুটানের বিপক্ষে আমরা গোল করতে পারিনি। একটি গোল বেশি করতে পারলেই সেমিফাইনালে উঠতাম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় চোটে পড়েছিল। আমার মনে হয়, দিনটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছিল।
শুধু কি দুর্ভাগ্যকে দায়ী করছেন?মুতাইরি: আমার দলের বাস্তবতা বুঝলে আপনিও অবাক হবেন। বাংলাদেশ জাতীয় দলে একাধিক সহকারী কোচ, দুজন বিশ্লেষক ও একজন ভিডিও বিশ্লেষক আছেন। জিপিএসসহ আধুনিক প্রযুক্তির সুবিধাও আছে। ভারত ও ভুটানও এসব সুবিধা পায়। অথচ শ্রীলঙ্কায় আমি প্রায় একাই কাজ করি। আমার সঙ্গে একজন সহকারী ও একজন গোলকিপার কোচ আছেন। কোনো প্রযুক্তি নেই, পর্যাপ্ত জনবলও নেই। গত দুই বছর এভাবেই কাজ করছি। বাইরে থেকে কোচিং যত সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়।
খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান
পর্যাপ্ত জনবল ও প্রযুক্তি না থাকলে জাতীয় দলের প্রস্তুতিতে কতটা প্রভাব পড়ে?
মুতাইরি: অবশ্যই অনেক প্রভাব পড়ে। আধুনিক ফুটবলে শুধু মাঠের অনুশীলন যথেষ্ট নয়। খেলোয়াড়দের শারীরিক অবস্থা, ম্যাচের বিশ্লেষণ, প্রতিপক্ষের দুর্বলতা—সবকিছু নিয়ে কাজ করতে হয়। প্রয়োজনীয় লোকবল ও প্রযুক্তি না থাকলে একজন কোচের পক্ষে সবকিছু সামলানো কঠিন।
আপনার দলের অনেক খেলোয়াড়ই নাকি ফুটবলের পাশাপাশি অন্য পেশায় যুক্ত?মুতাইরি: ফুটবল থেকে পাওয়া অর্থ তাঁদের জীবন চালানোর জন্য যথেষ্ট নয়। আমাদের কয়েকজন খেলোয়াড় শিক্ষকতা করেন, কেউ কেউ অন্য পেশায়ও যুক্ত। কিছু খেলোয়াড় শুধু ফুটবল নিয়েই থাকেন। সাফে চ্যাম্পিয়ন হলে একটি দল সর্বোচ্চ ৪০-৫০ হাজার ডলার পায়। সেটি খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই টাকা দিয়ে এক–দুই মাস চলা যায়। আমি মনে করি, একজন খেলোয়াড়ের পুরো মনোযোগ ফুটবলেই থাকা উচিত। ফুটবল থেকে জীবিকা নির্বাহ করতে না পারলে তাঁকে অন্য কাজ করতেই হবে। এতে অনুশীলন ও প্রস্তুতিতে প্রভাব পড়ে।
























