Dhaka ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রাজশাহীকে হারিয়ে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 182

বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠল চট্টগ্রাম রয়্যালস। ১৩৩ রানের জবাবে খেলতে নেমে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৩৩ রান করে রাজশাহী। দলের হয়ে ওপেনার তানজিদ তামিম ৩৭ বলে ৪১ রান করেন। শাহিবজাদা ফারহান ১৯ বলে ২১ রানের ইনিংস খেলেন।

ভালো শুরুর পরও রাজশাহী পরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৮৬ রানে ৬ উইকেট হারায় তারা। শেষদিকে পেসার আব্দুল গাফ্ফার সাকলাইনের ১৫ বলে ৩২ রানের ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পায় রাজশাহী।

রান তাড়া করতে নেমে বড় জুটি উপহার দেয় চট্টগ্রামের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে আসে ৬৪ রান। ৩৮ বলে ৩০ রান করে আউট হন নাঈম শেখ। আর পরের উইকেটে নেমে ১৪ বলে ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন হাসান নেওয়াজ। আর ৮ বলে ১১ রান আসে আসিফ আলির ব্যাট থেকে।

এদিকে ১৯তম ওভার পর্যন্ত খেলে যান ওপেনার মির্জা বেগ। ৪৭ বলে ৪৫ রান করেন তিনি। এরপর আমির জামালকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন মাহেদী হাসান। মাত্র ৯ বলে ১৯ রানে অপরাজিত থাকেন তিনি। আর দুই বলে ২ রানে অপরাজিত থাকেন জামাল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজশাহীকে হারিয়ে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম

প্রকাশের সময় : ১১:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬