Dhaka ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাম্পকর্মী রিপন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 173

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রল পাম্প কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেন সরদারের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে গোয়ালন্দ মোড় এলাকার সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের ব্যানারে মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিউদ্দিন আহমেদ কাশেম, শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান ওহিদ, ব্যবসায়ী মো. লাল মিয়া শেখ, নজরুল দেওয়ান, গোলাম মহাসিন, আবদুল্লা শেখ ও ফারুক শেখ প্রমুখ।

বক্তারা বলেন, তেলের টাকা পরিশোধ না করে প্রকাশ্যে একজন নিরীহ পেট্রল পাম্প কর্মীকে গাড়ি চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ আরও বেড়ে যাবে। দ্রুত বিচার সম্পন্ন করে হত্যাকারীদের ফাঁসি কার্যকরের দাবি জানান তারা। এছাড়াও এই অসহায় রিপন সাহার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

গত শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় পাম্পকর্মী রিপন সাহা পিছু নেয়। তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ সুজন ও চালক কামালকে গ্রেপ্তার করে।  এ ঘটনায় নিহতের সহোদর ভাই প্রতাপ সাহা বাদী হয়ে সুজন ও কামালকে আসামি করে রাজবাড়ী সদর থানায় হত্যা ও প্রতারণা মামলা দায়ের করেন। শনিবার বিকেলে গ্রেফতার আসামিদের রাজবাড়ী আদালতে হাজির করা হয়। এদের মধ্যে কামাল ১৬৪ ধারা জবানবন্দীতে তার দোষ স্বীকার করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাম্পকর্মী রিপন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬