গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারম্যান ও তার পরিবারের ফুলেল শুভেচ্ছা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 156
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার।
শনিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডস্থ প্রধান উপদেষ্টার বাসভবনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার হাতে ফুলেল শুভেচ্ছাটি তুলে দেন বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
Tag :





















