Dhaka ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

নোয়াখালীকে বিদায় করে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 185

দীর্ঘ নাটকীয়তার পর মাঠে ফেরা বিপিএলের দিনে প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসকে ৫ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে শেখ মেহেদী হাসানের দল। এই হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের।

টস জিতে আগে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। শুরুতে সৌম্য সরকার ও হাসান ইসাখিলের ব্যাটে ৩৪ রানের উদ্বোধনী জুটি পায় নোয়াখালী। সৌম্য ৮ বলে ১৪ রান করে ফিরলেও, ইসাখিল ২০ বলে ২৫ রান করে পাওয়ারপ্লের শেষ বলে আউট হন। ৬ ওভারে নোয়াখালীর স্কোর দাঁড়ায় ৪৯/২।

এরপরই ছন্দ হারায় নোয়াখালী এক্সপ্রেস। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। জাকের আলী অনিক ২২ বলে ২৩ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। অধিনায়ক হায়দার আলি (১১ বলে ১২), সোহান (১৫ বলে ১১) ও মুনিম শাহরিয়ার (১ বলে ১) ব্যর্থ হন। শেষ দিকে সাব্বির হোসেন ১৯ বলে ২২ রান করলেও ইনিংস বড় করা সম্ভব হয়নি। ১৮.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয় নোয়াখালী।

চট্টগ্রামের হয়ে বল হাতে ম্যাচের নায়ক ছিলেন শরিফুল ইসলাম। মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এছাড়া শেখ মেহেদী হাসান ৩টি এবং আমির জামাল ১টি উইকেট শিকার করেন।

১২৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস। প্রথম ওভারেই মাহমুদুল হাসান জয় শূন্য রানে আউট হন। এরপর মোহাম্মদ হারিস (৫ বলে ৭) ও মাহফিজুল ইসলাম (৮ বলে ০) দ্রুত ফিরে যান। নাঈম শেখ ৮ বলে ১৭ রানের ক্যামিও খেললেও তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম।

পাওয়ারপ্লে শেষে স্কোর দাঁড়ায় ৪৪/৪। সেখান থেকে ইনিংস গুছিয়ে নেন অধিনায়ক শেখ মেহেদী হাসান ও হাসান নওয়াজ। নওয়াজ ১৪ বলে ১১ রান করে ফিরলেও এরপর মেহেদীর সঙ্গে জুটি বাঁধেন আসিফ আলী। দুজনই দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন।

শেষ পর্যন্ত মেহেদীর ছক্কায় নিশ্চিত হয় চট্টগ্রামের জয়। শেখ মেহেদী ৩৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন, আর আসিফ আলী ৩০ বলে ৩৬ রান করে ম্যাচ শেষ করেন। ১৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস।

নোয়াখালীর হয়ে ইহসানউল্লাহ ২টি এবং হাসান মাহমুদ, জাহির খান ও সাব্বির হোসেন ১টি করে উইকেট নেন।

এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে উঠে গেল চট্টগ্রাম রয়্যালস, আর বিপিএল অভিযান শেষ হলো নোয়াখালী এক্সপ্রেসের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নোয়াখালীকে বিদায় করে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস

প্রকাশের সময় : ০৬:৫৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬