Dhaka ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

সোহানের পরিবর্তে রংপুরের নতুন অধিনায়ক ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 180

চলমান বিপিএলে অধিনায়কত্বে পরিবর্তন এনেছে রংপুর রাইডার্স। দীর্ঘদিন দলের নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহানের পরিবর্তে বাকি আসরের জন্য নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের ব্যাটার লিটন দাস।

সমৃদ্ধ স্কোয়াড থাকা সত্ত্বেও এখনো প্লে-অফ নিশ্চিত করতে পারেনি রংপুর। তবে লিগ পর্বের বাকি দুই ম্যাচের মধ্যে একটি জিতলেই সুপার ফোরে জায়গা নিশ্চিত হবে দলটির। এই গুরুত্বপূর্ণ সময়েই নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

এর আগে অন্য ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকলেও এই প্রথম রংপুর রাইডার্সের দায়িত্ব পেলেন লিটন দাস। চলতি বিপিএলে রংপুরের হয়ে দেশীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এখন পর্যন্ত ৮ ম্যাচে ২০.২৫ গড়ে ও ১৩৫ স্ট্রাইকরেটে ১৬২ রান করেছেন লিটন।

অন্যদিকে, ব্যাট হাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি নুরুল হাসান সোহান। ৬ ইনিংসে ৩৩ বল খেলে করেছেন মাত্র ৩০ রান, যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। নিজের ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন সোহান।

নেতৃত্বভার গ্রহণ করে লিটন দাস জানান, এই দায়িত্বকে তিনি খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছেন না। তার ভাষ্য অনুযায়ী, একটি ম্যাচ জিতলেই রংপুর প্লে-অফে উঠবে এবং সেখান থেকে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে গেলে ফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হবে। এখনও দলের সামনে ভালো করার যথেষ্ট সুযোগ আছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

লিটন আরও জানান, সোহান নিজ উদ্যোগেই অধিনায়কত্ব তার হাতে তুলে দিয়েছেন। দলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নতুন অধিনায়ক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সোহানের পরিবর্তে রংপুরের নতুন অধিনায়ক ঘোষণা

প্রকাশের সময় : ০১:২৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬