Dhaka ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 150

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গণভোট বিষয়ক সচেতনতামূলক ব্যানার এবং সরকারি যোগাযোগে গণভোটের লোগো প্রদর্শন সম্পর্কিত জরুরি নির্দেশনা দিয়েছে মাউশি।

মাধ্যমিক ও উচ্চ অধিদফতরের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এই গণভোটের বিষয়ে ভোটারদের ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এমতাবস্থায় গণভোটের বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিকল্পে সূত্রোক্ত স্মারকের নির্দেশনা মোতাবেক সকল সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্র ইত্যাদি) নির্বাচনের পূর্ব পর্যন্ত গণভোটের লোগো (এর স্বচ্ছ কপি নির্বাচন কমিশনের ওয়বেসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে) ব্যবহার এবং তার আওতাধীন সকল প্রতিষ্ঠানে দুটি করে খাড়া ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সভা, সমাবেশ ও নির্বাচনী প্রচারণার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

প্রকাশের সময় : ০৬:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬