Dhaka ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 177

ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বোর্ড।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিসিবির ১৭ জন পরিচালক বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেন।

বৈঠক শেষে বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই অংশ নেবে না বাংলাদেশ দল। এ সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিসিকে ই-মেইল পাঠানো হয়েছে এবং ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের আবেদন জানানো হয়েছে।

চিঠিতে বিসিবি উল্লেখ করেছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়। ফলে ভারতের পরিবর্তে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। এর আগে একই ধরনের কারণে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের নজির রয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতের কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার কথা ছিল।

এদিকে, বিশ্বকাপের জন্য আইসিসিতে আগেই স্কোয়াড পাঠিয়েছে বিসিবি এবং রোববার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। লিটন দাসের নেতৃত্বে দল ঘোষণা করা হলেও ৩১ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকছে। এরপর যেকোনো পরিবর্তনের জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি

প্রকাশের সময় : ০৫:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬