Dhaka ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল উন্মুক্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 276

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সাধারণ মানুষের প্রবেশের জন্য এটি খোলা হয়।

অনেকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে ওই এলাকায় ভিড় করেন। উদ্যান বন্ধ থাকায় অনেকেই সড়কে দাঁড়িয়ে দোয়া করেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

গত ৩১ ডিসেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আবদুল মালেকের ইমামতিতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে ভর্তি হওয়ার আগে তার ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া, কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ অন্যান্য শারীরিক জটিলতা ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল উন্মুক্ত

প্রকাশের সময় : ০২:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬