Dhaka ১২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নওগাঁয় বিজিবির পৃথক দুই অভিযান, মাদকসহ আটক ১ সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট

র‍্যাবকে দলীয় স্বার্থে এক ঘণ্টার জন্যও ব্যবহার করেনি বিএনপি : বাবর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 217

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, র‍্যাবকে দলীয় স্বার্থে এক ঘণ্টা বা একদিনের জন্যও ব্যবহার করেনি বিএনপি। জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতেই বেগম খালেদা জিয়ার নির্দেশনায় র‍্যাব গঠন করা হয়েছিল।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাবর বলেন, র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে—এমন অভিযোগের কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হতো না। এমন আপসহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।

তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার যে দৃঢ়তা ও দেশপ্রেম ছিল, তা আর কারও মধ্যে তিনি দেখেননি। পরে তারেক রহমানের মধ্যে সেই গুণাবলীর প্রতিফলন তিনি খুঁজে পেয়েছেন। আগামী দিনে তার নেতৃত্বে জনগণের রাষ্ট্র গঠনের জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ব্যক্তিগত আবেগ থেকেই তিনি কবর জিয়ারতে এসেছেন। এ জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতিও নিয়েছেন। তিনি জানান, নেত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুবাদে তার দেশপ্রেম ও আপসহীন নেতৃত্ব তিনি কাছ থেকে দেখেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

র‍্যাবকে দলীয় স্বার্থে এক ঘণ্টার জন্যও ব্যবহার করেনি বিএনপি : বাবর

প্রকাশের সময় : ০১:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬