Dhaka ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 199

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

নির্বাচন কমিশনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে তারেক রহমানের নাম ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখাও এ তথ্য নিশ্চিত করে।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হন। সেখানে ভোটার হিসেবে নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।

বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। সে অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃপক্ষ আগাম সব প্রস্তুতি সম্পন্ন করে।

বিএনপি মিডিয়া সেল জানায়, আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

প্রকাশের সময় : ০৭:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫