শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

লন্ডনে ৪০ শতাংশ বাংলাদেশ-পাকিস্তানি কর্মহীন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 209

বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করা ৪০ শতাংশ বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক কর্মহীন। অন্য যেকোনো জাতিগোষ্ঠীর তুলনায় এই হার সর্বোচ্চ।

স্থানীয় সময় শুক্রবার (২৬ে ডিসেম্বর) দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ১৫ লাখ ২০ হাজার শিশু এবারের বড়দিন কাটিয়েছে উপার্জনবিহীন পরিবারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই সংখ্যা গত ১৫ বছরের চেয়ে সর্বোচ্চ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে কর্মহীন সংখ্যা দেড় লাখের চেয়ে বেড়েছে বলে উঠে এসেছে।

বিশ্লেষকরা বলছেন, সরকারি তথ্য বিশ্লেষণ করলে ব্রিটেনের কর্মসংস্থান চিত্রে এক চরম জাতিগত পার্থক্য পরিলক্ষিত হয়। তাদের মতে, ভৌগোলিক প্রেক্ষাপটে লন্ডন এখন বেকারত্ব সংকটের কেন্দ্রে অবস্থান করছে।

ব্রিটিশ সরকারের নতুন ঘোষিত ‘ন্যাশনাল ইন্স্যুরেন্স’ বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের ফলে অনেক প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে অথবা কর্মী ছাঁটাই করছে। আগামী বছরও পরিস্থিতির বিশেষ উন্নতির সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। ২০২৬ সালে উচ্চ সুদের হার এবং ভোক্তা আস্থার অভাবে ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ শতাংশে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লন্ডনে ৪০ শতাংশ বাংলাদেশ-পাকিস্তানি কর্মহীন

প্রকাশের সময় : ০৮:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫