শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

অবশেষে যুদ্ধবিরতিতে থাইল্যান্ড–কম্বোডিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 223

থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে কয়েক সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী সংঘাতের অবসানে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। শনিবার উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে জানানো হয়, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ সময় উভয় দেশ তাদের বর্তমান সেনা মোতায়েন অপরিবর্তিত রাখবে এবং নতুন করে কোনো সেনা বা অস্ত্র সরানো হবে না। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তির আওতায় সব ধরনের অস্ত্র ব্যবহার বন্ধ থাকবে এবং বেসামরিক মানুষ, অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুর ওপর যেকোনো হামলা নিষিদ্ধ থাকবে।

থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাত্থাফন নারখফানিত এবং কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী তিয়া সেইহা এই চুক্তিতে সই করেন। এর মাধ্যমে প্রায় ২০ দিনের সংঘাতের অবসান ঘটল, যা সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছিল।

এই সংঘাতে দুই দেশে মিলিয়ে শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং পাঁচ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। যুদ্ধবিরতির খবরে সীমান্তবর্তী এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অবশেষে যুদ্ধবিরতিতে থাইল্যান্ড–কম্বোডিয়া

প্রকাশের সময় : ০১:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫