Dhaka ০৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের ঐতিহ্য: মঈন খান কুষ্টিয়া একদিন ‘লালন নগরী’ হবে: সংস্কৃতিমন্ত্রী পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে কালীগঞ্জে ১৬ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু পত্নীতলায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 160

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ।

ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

এর আগে লন্ডন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে স্বল্প যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হন।

প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে ফেরার এই যাত্রায় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিএনপি মিডিয়া সেল জানায়, বিমানবন্দর থেকে তারেক রহমান বুলেটপ্রুফ বিশেষ বাসে করে প্রথমে এভারকেয়ার হাসপাতালে যাবেন। পরে তিনি গুলশানে মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের পাশের বাসায় অবস্থান করবেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগের পর ২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে তিনি লন্ডনে যান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। দেশের আকাশসীমায় প্রবেশের পর তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করে লেখেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

প্রকাশের সময় : ১১:৫৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫