Dhaka ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
দূতকে তলবের পর দিল্লির প্রতিক্রিয়া

ভারতের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হয়নি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 182

ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দিল্লি দাবি করেছে, ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমে ব্যবহার করা হয়নি।

রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস নোটে বলা হয়, বাংলাদেশে মুক্ত, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত এবং তা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

প্রেস নোটে আরও উল্লেখ করা হয়, ভারত কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার করতে দেয়নি।

এর আগে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে রোববার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবকালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বানও জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দূতকে তলবের পর দিল্লির প্রতিক্রিয়া

ভারতের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হয়নি

প্রকাশের সময় : ০৭:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫