Dhaka ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সংসদে গেলে ইসলামবিরোধী আইনে সমর্থন দেব না: মির্জা ফয়সল আমিন বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড ভাঙলেন চাষি রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন দিল্লিতে মমতা ব্যানার্জি আটক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কাজ করতে গিয়ে শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি: আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 192

সদ্য বিদায়ী উপদেষ্টা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘বিগত ষোলো মাসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। নিজের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। বাধা, হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে অবিচলভাবে কাজ করার চেষ্টা করেছি।’

আজ বৃহস্পতিবার বিদায়ী ক্যাবিনেট সভা শেষে নিজের ফেসবুক আইডিতে এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ আরও বলেন, ‘আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সমর্থনে জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটের ওপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছি। অনেক উদ্যোগ, কাজের প্রশংসা কিংবা সমালোচনা আছে। তবে আপনারা যা দেখেছেন তা হলো End result। বাস্তবায়নে নেপথ্যের পরিশ্রমটা অনেক কঠিন ও কষ্টসাধ্য ছিল।’

তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির ওপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি, গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্নভাবে তাদের প্রতিশোধ, রোষানলের শিকার হতে হয়েছে এবং ভবিষ্যতেও হতে হবে হয়তো। তবে আপনাদের যেই ভালোবাসা, সমর্থন ও আস্থা পেয়েছি তাতে এসবে আর ভয় পাই না। আমার শক্তি আমার জনগণ।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাজ করতে গিয়ে শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি: আসিফ মাহমুদ

প্রকাশের সময় : ০৬:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫