Dhaka ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

পেঁয়াজের কেজি ছাড়ালো ১০০ টাকা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 113

রাজধানী ঢাকার বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। এখন বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়, যা তিনদিন আগেও ছিল ৭৫ থেকে ৮৫ টাকা।

পাইকারি বাজারে মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০৫ টাকা কেজি দরে, যা গত শুক্র-শনিবারও বিক্রি হয়েছে ৭২ থেকে ৮৫ টাকায়।

আড়তদাররা দাবি করেছেন, ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি কম হওয়া ও পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় মজুতও কমে এসেছে। তাই মোকামে দাম বেড়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য, দেশে রবি মৌসুম শুরু হয় অক্টোবরের মাঝামাঝি। পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় পেঁয়াজের চাড়া রোপণ শুরু হয়েছে কিছুটা দেরিতে, ফলে নতুন পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে। এ অবস্থায় সময়মতো আমদানি অনুমোদন না পেলে বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পেঁয়াজের কেজি ছাড়ালো ১০০ টাকা

প্রকাশের সময় : ০৫:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫