ভৈরবে জেলা ঘোষণার দাবিতে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা

- প্রকাশের সময় : ০১:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 99

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা একযোগে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা ধরে ভৈরব বাজার লঞ্চঘাট ও কার্গোঘাটে নৌপথে নৌচলাচল বন্ধ রাখা হয়।
অবশ্য সোমবার শান্তিপূর্ণ রেল অবরোধের সময় কিছু উত্তেজনা দেখা দেয়; আন্দোলনকারীরা বলেন, ট্রেনচালকের হুইসেল বাজানোর কারণে কয়েকটি পাথর নিক্ষেপ করতে হয়েছে। তবে তারা পুরো দায় রেলওয়ে কর্মকর্তাদের উপর চাপাচ্ছেন।
ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম পাভেল বলেন, “ভৈরবকে জেলা ঘোষণা সর্বস্তরের মানুষের দাবি। আমরা এই আন্দোলন চালিয়ে যাব।” ছাত্ররায়হান বলেন, আন্দোলন শান্তিপূর্ণভাবে এবং প্রশাসনের নির্দেশ মেনে পরিচালিত হয়েছে।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নৌথানার কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী কর্মসূচি নজরদারিতে ছিলেন। আন্দোলনকারীদের দাবি ২০০৯ সালে গেজেট হওয়া ৬৫তম ভৈরব জেলার দ্রুত বাস্তবায়ন।























