শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবী ফোরামের মানববন্ধন রাজার অবিশ্বাস্য রানআউট মিস, চলছে বিতর্ক ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু বিশ্ববিদ্যালয়ছাত্রদের ফুটবল–লড়াই টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেট আওয়ামী লীগের ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি আবারও পেছাল এসএ গেমস, নতুন সূচি আগামী সেপ্টেম্বরে মাঠে ও মাঠের বাইরে হামজা আমার অনুপ্রেরণা: ফারহান বিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোর শেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদ

ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 139

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে, ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে তাঁর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, মেট্রোরেল চলাচলের সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

প্রকাশের সময় : ০১:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫