শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

মধ্যরাতে ইলিশ ধরতে নদীতে নামবেন জেলেরা

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১০:২৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 102

ল২২ দিন নিষেধাজ্ঞা শেষে আজ শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে নদীতে নামতে যাচ্ছেন চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে। দীর্ঘ অপেক্ষার পর আবারও জাল ফেলতে পারবেন তারা। আশা—নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনা নদী ভরে উঠবে রূপালি ইলিশে, ফিরবে তাদের মুখে হাসি।

ইলিশের প্রজনন নিরাপদ রাখতে গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছিল ২২ দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা। এ সময় নদীতে মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণভাবে বন্ধ ছিল। শনিবার রাত ১২টার পর থেকে সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে।

শেষ সময়টায় কেউ নৌকা মেরামত করছেন, কেউ পুরোনো জাল সেলাই করে নিচ্ছেন নতুনভাবে। তবে আশার পাশাপাশি দুশ্চিন্তাও রয়েছে জেলেদের মনে। তারা বলছেন, ভরা মৌসুমেও ইলিশের দেখা মেলেনি, এখন মৌসুমের শেষ প্রান্তে কাঙ্ক্ষিত মাছ না পেলে সংসার চালানো কঠিন হবে।

চাঁদপুর সদরের মেঘনা পাড়ের জেলে মজিব দেওয়ান বলেন, সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে, আমরা তা মেনে চলেছি। কিন্তু কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ ধরেছে। এতে ইলিশের প্রজনন বাধাগ্রস্ত হয়েছে। এখন আমরা একবুক আশা নিয়ে নদীতে নামছি—আল্লাহ চাইলে ভালো মাছ পাবো, না পেলে ঋণের বোঝা বাড়বে।

নিষেধাজ্ঞার সময়ে চাঁদপুরের নিবন্ধিত ৪৫ হাজার ৬১৫ জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছিল, তবে তা পর্যাপ্ত ছিল না বলে অভিযোগ জেলেদের।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, এই বছর মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। চার শতাধিক অভিযান চালানো হয়, আইন অমান্যকারীদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের সহায়তা দিতে সরকার সর্বাত্মক চেষ্টা করেছে।

তিনি আরও জানান, চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। এবার মা ইলিশ প্রচুর ডিম ছাড়তে পেরেছে। এসব ডিম থেকে জাটকা সঠিকভাবে বেড়ে উঠলে আগামী মৌসুমে ইলিশের উৎপাদন আরও বাড়বে।

জেলেদের প্রত্যাশা—এইবার নদীতে ইলিশে ভরবে তাদের জাল, ঘুরে দাঁড়াবে জীবিকার চাকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধ্যরাতে ইলিশ ধরতে নদীতে নামবেন জেলেরা

প্রকাশের সময় : ১০:২৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫