সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার : প্রেস সচিব

- প্রকাশের সময় : ০৯:০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / 83

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিগত নজরদারি জোরদার করার পরিকল্পনা করছে সরকার। এজন্য নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন, পুলিশকে বডি ক্যামেরা সরবরাহ এবং ড্রোন ব্যবহারের চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে আইনগত দিকও খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব আরও বলেন, সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এ সময় তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, কনস্যুলেটের সব কার্যক্রম যেন অনলাইনে সেবা দেওয়ার সক্ষমতা রাখে।























