Dhaka ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 80

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট পড়েছে গড়ে ৬৯.৮৩ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে মোট ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন শিক্ষার্থী। সর্বাধিক উপস্থিতি ছিল শেরে বাংলা এ কে ফজলুল হক হলে, যেখানে ৭৩.৯২ শতাংশ শিক্ষার্থী ভোট দেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন শিক্ষার্থী। গড়ে ভোটার উপস্থিতি দাঁড়িয়েছে ৬৯.৮৩ শতাংশে।

হলভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, শেরে বাংলা এ কে ফজলুল হক হলে ৯৯৩ জনের মধ্যে ভোট দিয়েছেন ৭৩৪ জন, যা শতকরা ৭৩.৯২ শতাংশ। শাহ মখদুম হলে ১৪০৯ জনের মধ্যে ভোট দিয়েছেন ১০৯৫ জন, উপস্থিতি ৭৭.৭১ শতাংশ। নবাব আব্দুল লতিফ হলে ভোট দিয়েছেন ৭৭০ জন (৬৯.১৮ শতাংশ)।

আমীর আলী হলে ১২৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৫৯ জন (৭৭.৭৮ শতাংশ), শহিদ শামসুজ্জোহা হলে ভোট দিয়েছেন ৯৯৮ জন (৭৬.৫৩ শতাংশ), এবং মন্নুজান হলে ভোট দিয়েছেন ১৫৯৮ জন (৬৭.১১ শতাংশ)।

শহিদ হবিবুর রহমান হলে উপস্থিতি ছিল ৭১.৫৫ শতাংশ (১৭৫০ জন ভোটার), মতিহার হলে ৭৩.২২ শতাংশ (১৩৭০ জন ভোটার), মাদার বখস হলে ৭১.২৫ শতাংশ (১৩৩৮ জন ভোটার) এবং শহিদ সোহরাওয়ার্দী হলে ৭৭.৬০ শতাংশ (১৪৪৫ জন ভোটার)।

অন্যদিকে, বেগম রোকেয়া হলে ৫৯.৬০ শতাংশ শিক্ষার্থী ভোট দেন (১২৯৫ জন), তাপসী রাবেয়া হলে ৬৩.৬৬ শতাংশ (৭৯০ জন), বেগম খালেদা জিয়া হলে ৬১.৪৯ শতাংশ (৭৮৪ জন) এবং শহিদ জিয়াউর রহমান হলে ৭১.৬৮ শতাংশ (১৪০৭ জন)।

বিজয়-২৪ হলে উপস্থিতি ছিল ৭৩.৮৪ শতাংশ (১১২৯ জন ভোটার), রহমতুন্নেসা হলে ৬০.৭০ শতাংশ (১০৭২ জন ভোটার) এবং জুলাই-৩৬ হলে ৬৬.৮৭ শতাংশ (১৬৫৩ জন ভোটার)।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং বেশিরভাগ হলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উৎসবমুখর। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে ১৫-১৭ ঘন্টার মধ্যে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ

প্রকাশের সময় : ০৯:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫